গাজার হাসপাতাল ও শরণার্থী শিবিরে হামলা, নিহত অর্ধশতাধিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজায় এক বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাস নিধনের নামে দখলদার বাহিনীর নির্বিচার হামলায় প্রতিদিনই প্রাণ ঝরছে অবরুদ্ধ উপত্যকাটিতে। তাদের হামলা থেকে ছাড় পাচ্ছে না শরণার্থী শিবির, এমনকি হাসপাতালও। সবশেষ ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি সাধারণ ফিলিস্তিনির প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।
এর মধ্যে গাজার নুসাইরাতে শরণার্থী শিবিরে ছয় শিশু ও পাঁচ নারীসহ ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিন গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতাল-সংলগ্ন ইন্দোনেশিয়ান একটি হাসপাতালও ইসরায়েলি হামলার শিকার হয়েছে, যেখানে একাধিক বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। খবর আল জাজিরার।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল হামলার শিকার হয়ে আসছে। হাসপাতালটির নার্সিং পরিচালক ডা. ঈদ সাব্বাহ আল জাজিরাকে জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় হাসপাতালটিতে প্রায় ৩০ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলি খুব দ্রুত গতিতে হাসপাতালের মাত্র ৫০ মিটারের মধ্যে চলে আসে। যাদের আমরা চিনতাম না; এমন কিছু লোক, বিভিন্ন পোশাক পরে এবং অস্ত্র ও স্পিকার নিয়ে হাসপাতালে প্রবেশ করেছিল। তারা হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া এবং তার সহকর্মীদেরকে রোগী এবং চিকিৎসা কর্মীসহ পুরো হাসপাতাল খালি করতে বলেছিল। তারা তাদের ট্যাঙ্কগুলোর পেছনে চলে যেতে বলেছিল। তাদের এই নির্দেশের পরপরই, যেখানে সকল রোগী ও আহতদের সরিয়ে নেওয়া হয়েছিল। ইসরায়েলি এই অপারেশনে হাসপাতালের ভেতরে ৩০ জন নিহত হয়, যার মধ্যে চারজন স্টাফ সদস্যও ছিলেন। তাদের গুলি করে হত্যা করা হয়।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে কমপক্ষে ৪৪ হাজার ৬১২ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫ হাজার ৮৩৪ জন আহত হয়েছে। পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪ হাজার ৪৭ জন নিহত এবং ১৬ হাজার ৬৩৮ জন আহত হয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











